1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি ছয় কর্মকর্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি ছয় কর্মকর্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩২৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের ১৫ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ ও বদলি দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছয়জন বর্তমান ডিসিকে অন্য জেলায় বদলি এবং নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন করে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

নতুন ডিসি পাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

বদলির মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় পাঠানো হয়েছে।

এছাড়া নতুনভাবে উপসচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তা বিভিন্ন জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), আবু সাঈদ (পিরোজপুর), আফরোজা আখতার (সাতক্ষীরা), গোলাম মো. বাতেন (বাগেরহাট), মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং ডা. শামীম রহমান (ভোলা)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পদক্ষেপের মাধ্যমে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় প্রশাসনিক কাঠামোয় নতুন নেতৃত্ব এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar