1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় দুর্বৃত্তের চাপাতির কোপে গুরুতর আহত সাংবাদিক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

নেত্রকোণায় দুর্বৃত্তের চাপাতির কোপে গুরুতর আহত সাংবাদিক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সোমেশ্বরী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

আলিফ ফকির রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার পর সোমেশ্বরী নদীর ওপর নির্মিতব্য কাঠের সেতু নিয়ে প্রতিবেদন করার জন্য ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন আলিফ ফকির। এসময় হঠাৎ নদীর চরে দুর্বৃত্তরা চাপাতি হাতে নিয়ে তাকে আক্রমণ করে। দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যে তার শরীরের বিভিন্ন অংশে জখম করে। এই হামলার সময় সাংবাদিক আলিফ ফকিরের সাথে থাকা রূপসী বাংলা টিভির দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শেখ দুর্বৃত্তদের হাত থেকে তাকে রক্ষার চেষ্টা করলে তার দিকে চাপাতি তাক করে কোপানোর হুমকি দেয়। এসময় আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আজ দুপুরে সোমেশ্বরী নদীর চরে দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠাই। এ নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar