1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর ধানমন্ডিতে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে কোন বিশ্ববিদ্যালয়ের বাস এটি, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি। আগুন নেভানোর পর বিষয়টি স্পষ্ট হবে।”

এ ঘটনার আগে একই দিনে সকালে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর ৬টা ১৪ মিনিটে শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

পরপর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার আলাদা তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar