1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতজুড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল-বোমা–অগ্নিসংযোগে আতঙ্ক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

রাতজুড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল-বোমা–অগ্নিসংযোগে আতঙ্ক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিন-রাতজুড়ে ঢাকায় অন্তত এক ডজন স্থানে বোমাবাজি ও নাশকতার খবর পাওয়া যায়, যা আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে আনে।

রবিবার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দু’টি ককটেল নিক্ষেপ করে দুই মোটরসাইকেল আরোহী। একই সময়ে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে, সেগুনবাগিচা কর অঞ্চল-১০, এবং দারুসসালাম এলাকার একটি পেট্রোল পাম্পের পেছনেও ককটেল বিস্ফোরণ ঘটে। মতিঝিল, কারওয়ান বাজার ও ফার্মগেটেও বোমাবাজির ঘটনা ঘটেছে, যার একটি চলন্ত ট্রেন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জে ডাম্পিংয়ে থাকা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়।

দিবাগত রাত ২টার দিকে মহাখালীর তিতুমীর কলেজ গেটের সামনে ও আমতলী মোড়ে আবারও ককটেল বিস্ফোরণ ঘটে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার নিচতলায় আগুন ধরানো হলেও আশপাশের লোকজন দ্রুত তা নেভান। পাকুন্দিয়ায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হয়। গাজীপুর টঙ্গীর বিআরটি ফ্লাইওভার থেকে সড়কে ককটেল নিক্ষেপে আতঙ্ক সৃষ্টি হয়, যদিও কেউ হতাহত হয়নি। ধামরাইয়ে দুটি মোটরসাইকেলে এসে বাসে আগুন দেয় তিনজন, পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তিন দফা ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হন।

এ সব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে এবং সন্দেহভাজনদের খুঁজতে অভিযান শুরু করে। রাতেই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দেন—পুলিশ বা সাধারণ মানুষকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বা গণপরিবহনে অগ্নিসংযোগ করলে হামলাকারীকে গুলি করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar