1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে যুবক হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

দৌলতপুরে যুবক হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ভারত সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যকর আরিফ নামে এক যুবককে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেপ্তার কৃতরা হলো  উপজেলার পাকুড়িয়া এলাকার ফজলুল হকের দুই ছেলে শীর্ষ সন্ত্রাসী,অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকেন (৩৭), বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং বাহিরমাদী সরদারপাড়া এলাকার ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।

গত ২৯ মে পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে আরিফ আলী (৩০) হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে চালানোর অভিযোগ ওঠে এই তিনজনের বিরুদ্ধে। পরে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকবহনে রাজি না হওয়ায়, পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করা হয়। এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী তাকে মাদক পরিবহনে বাধ্য করার চেষ্টা করছিলেন।কিন্তু আরিফ রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এরপর গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় দুই ব্যক্তি টোকেন ও বিলাল আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতভর সে নিখোঁজ থাকে। পরদিন সকালে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের পাশের একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। সে সময় আরিফের মৃত্যুকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar