1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি চাঞ্চল্যকর মামলা চলমান রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পলাতক শেখ হাসিনাকে গত সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডসহ মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের দণ্ড দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ সংক্রান্ত বক্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গুমের দুই মামলায় সেনা কর্মকর্তারা কারাগারে

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তিনটি মামলার মধ্যে গুমের দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় চলতি বছরের ৮ অক্টোবর শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে সময় জানান, র‍্যাব ও ডিজিএফআইয়ের কিছু বিপথগামী সদস্যের মাধ্যমে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্লগারকে আটক, নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে এই দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) এই দুই মামলার কয়েকজন আসামি সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা দুটির পরবর্তী শুনানি হবে ২৩ নভেম্বর।

শাপলা চত্বরের মামলা তদন্তাধীন

এছাড়া, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ১২ জানুয়ারি ধার্য করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ অভিযোগটি আনা হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar