1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাওনা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা! - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক

পাওনা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৯ জন খবরটি পড়েছেন

পটূয়াখালী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ের নামে এক কৃষকের দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা জলিল প্যাদার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী কৃষক আব্দুল বারেক মজুমদার জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বারেকের বাড়ি থেকে জলিল প্যাদা গরু দুটি নিয়ে যান। বিষয়টি জানানো হলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের উপস্থিতিতে পঞ্চায়েত বাজার এলাকায় একটি বৈঠক হয়।

বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাইয়ের পাওনা টাকা রয়েছে এবং তা আদায় করতেই গরু নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান।

তবে কৃষক বারেক দাবি করেন, ছেলের পাওনা দেখিয়ে তার সম্পদ নিয়ে যাওয়ার কোনো ন্যায্যতা নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জানান, জলিল গরু নেওয়ার বিষয়টি স্বীকার করলেও পাওনার প্রমাণ দেখাতে পারেননি।

দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar