1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্র আর নেই - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্র আর নেই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

বিনোদন ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গত এক মাস ধরে বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যায় চলতি মাসের শুরুতে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাসায় নেওয়া হয়।

ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে ভক্ত, সহশিল্পী ও চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। ছয় দশকের বেশি সময়জুড়ে তিনি ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা হিসেবে।

১৯৬০ সালে অভিনয়ে অভিষেক করা এই অভিনেতা ‘শোলে’র ভীরু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ‘ফুল ঔর পাথর’, ‘সীতা ঔর গীতা’, ‘চুপকে চুপকে’, ‘ধর্ম ভীর’, ‘প্রতিগ্যা’সহ নানান ঘরানার চলচ্চিত্রে তার অভিনয় আজও উল্লেখযোগ্য।

চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পান। সর্বশেষ তিনি অভিনয় করেন ২০২4 সালের ‘তেরি বাতোঁ মোঁ আইসা উলঝা জিয়া’ চলচ্চিত্রে এবং ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র ভূমিকায়ও প্রশংসা কুড়ান।

আগাস্ত্য নন্দা অভিনীত ‘Ikkis’ চলচ্চিত্রটি হবে ধর্মেন্দ্রর শেষ কাজ।

তিনি স্ত্রী হেমা মালিনী, প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং সন্তান সানি দেওল, ববি দেওল, ঈশা দেওল ও আহানা দেওলকে রেখে গেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar