1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাস্তব অভিজ্ঞতা নিতে রাজধানীতে ‘মক ভোটিং’ করবে ইসি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাস্তব অভিজ্ঞতা নিতে রাজধানীতে ‘মক ভোটিং’ করবে ইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ জন খবরটি পড়েছেন

জাতীয় সংসদ নির্বাচনে মাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে ‘মক ভোটিং’-এর আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী শনিবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটিং অনুষ্ঠিত হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভোটিংয়ের সময় সকল ধরনের ভোটার উপস্থিত থাকবেন। আজ মঙ্গলবার ইসির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইসির জনসংযোগ দপ্তর থেকে জানা যায় যে, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।

জনসংযোগ দপ্তর আরো জানায়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোটকেন্দ্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটারের ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার- এসব বিষয় স্বচক্ষে দেখবেন নির্বাচন কমিশনাররা।

একই সঙ্গে বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট কক্ষে কী ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয়, সেটাও পরীক্ষা করা হবে। ওই অভিজ্ঞতা থেকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোট কক্ষ হওয়া উচিত তা নির্ধারণ করার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar