1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কড়াইল বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়।

এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar