1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তাঁর পরিবার। শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চললেও দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তা পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা।

মাহদী আমিন লিখেছেন, ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে প্রবেশাধিকার সীমিত থাকায় অনেকেই হাসপাতালে গেলেও তাঁকে কাছ থেকে দেখতে পারছেন না। দূর থেকেই সমর্থকরা উদ্বেগ ও ভালোবাসা জানাচ্ছেন।

পরিবারের ধারণা, শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। আগেরবার যেসব চিকিৎসকের অধীনে তিনি চার মাস চিকিৎসা নিয়েছিলেন, তাঁদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন এবং চিকিৎসা নিচ্ছেন এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের অধীনে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar