1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবননগর সীমান্তের কাছে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

জীবননগর সীমান্তের কাছে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ জন খবরটি পড়েছেন
BSF
টেলিগ্রাফ সম্পাদিত

টেলিগ্রাফ রিপোর্ট:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলামসহ ছয়-সাতজন ব্যক্তি শনিবার বিকেলে ভারতে মাদক আনতে গিয়েছিলেন। তাঁরা গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় মাটিয়ারী ক্যাম্পের বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়েন তাঁরা।

অন্যদিকে নিহত শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেছেন, শনিবার বিকেলে তাঁর স্বামী মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে এবং খুব কাছ থেকে গুলি করে। তাঁর পরিচিতজনদের মাধ্যমে তিনি জানতে পারেন যে ঘটনাস্থলেই শহিদুল নিহত হয়েছেন।

শহিদুলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তাঁর গ্রামের বাড়িতে গভীর শোক ও মাতম চলছে।

ঘটনার বিষয়ে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারের বরাত দিয়ে জানান, প্রথমে বিএসএফ শহিদুল আহত হয়েছেন বলে দাবি করেছিল। তবে রাত ৮টার দিকে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে নিশ্চিত করা হয়েছে যে শহিদুল নিহত হয়েছেন এবং তাঁর মরদেহ বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, মানবাধিকার সংস্থা অধিকার-এর মতে, ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফের গুলিতে অন্তত ৫৮৮ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডগুলোর অধিকাংশের ক্ষেত্রেই কোনো বিচার হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar