1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন দিন সাড়াহীন থাকার পরে কথা বলছেন খালেদা জিয়া - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

তিন দিন সাড়াহীন থাকার পরে কথা বলছেন খালেদা জিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন সাড়াহীন থাকার পর শনিবার সামান্য কথা বলেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে। চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সকালে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

চিকিৎসকেরা জানান, আগের তিন দিনের তুলনায় শনিবার তার অবস্থায় সামান্য উন্নতি হলেও সামগ্রিক সংকট কাটেনি। কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় টানা চার দিন তাকে ডায়ালাইসিস করতে হয়েছে। এ কারণে শরীরে, বিশেষ করে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তিনি প্রায় সাড়াহীন হয়ে পড়েন।

পরিস্থিতিকে এখনও ‘গুরুতর’ বলে উল্লেখ করে চিকিৎসকেরা আগামী কয়েক দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাঁদের পর্যবেক্ষণ, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত সামগ্রিক শারীরিক উন্নতি সম্ভব নয়।

এ অবস্থায় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস হপকিনস হাসপাতাল, লন্ডন ক্লিনিকের চিকিৎকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল সহ্য করার মতো অবস্থায় আছেন কি না, তার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। সম্ভব হলে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়ার চেষ্টা করা হবে; তা সম্ভব না হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিকল্প হিসেবে বিবেচনায় আছে।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar