1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সঠিক প্রার্থী মনোনয়ন পেলে পাবনা-১ আসনে বিএনপির জয় সম্ভব! - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সঠিক প্রার্থী মনোনয়ন পেলে পাবনা-১ আসনে বিএনপির জয় সম্ভব!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ জন খবরটি পড়েছেন

সাঁথিয়া সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাবনা-১ (সাঁথিয়া) আসনে উপযুক্ত প্রার্থী মনোনয়ন দিতে পারলে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষক ও কর্মীরা। এখনও দলটি এ আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না করলেও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী সক্রিয় প্রচার চালাচ্ছেন।

মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন বহিষ্কৃত নেতা ভিপি শামসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুন নাহার খানম মীরু, যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক এবং কুয়েত প্রদেশ বিএনপির আহ্বায়ক শের আলী খান স্বপন। পাশাপাশি সাংবাদিক এম এ আজিজ এবং টকশো ব্যক্তিত্ব সাইয়েদ আব্দুল্লাহও মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একাংশ মনে করেন, শের আলী খান স্বপনকে মনোনয়ন দিলে জামায়াত-মনোনীত ব্যারিস্টার মোমেনের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। তাদের ভাষ্য অনুযায়ী, স্বপনের পরিচ্ছন্ন ভাবমূর্তি, প্রবাসে থাকলেও দলের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা এবং সাংগঠনিক যোগাযোগ তাকে এগিয়ে রাখছে।

এ ছাড়া সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো কঠিন হওয়াকেও তার সম্ভাব্য শক্তি হিসেবে দেখছেন অনেকে। স্বপনের প্রচার শুরু হওয়ার পর এলাকার নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা জানান।

তাদের মত—কেন্দ্রীয় বিএনপি সঠিক মূল্যায়ন করলে এ আসনে বিএনপির জয়ের সম্ভাবনা আরও দৃঢ় হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar