টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার লক্ষ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যোগ দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় তাঁর আগমন নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
হাসপাতালের মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর সার্বিক চিকিৎসা ও চলমান মেডিকেল ব্যবস্থাপনার গভীর মূল্যায়নের জন্য অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে উঠেছে। এ কারণে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়ার আশা করছে পরিবার ও দল। তিনি জানান, মেডিকেল বোর্ড ইতোমধ্যে বিদেশি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য শেয়ার করেছে, যাতে তারা শুরু থেকেই সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন।