1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তারকার মেলা জেদ্দায়ঃশুরু হলো রেড সি ফিল্ম ফেস্টিভাল - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

তারকার মেলা জেদ্দায়ঃশুরু হলো রেড সি ফিল্ম ফেস্টিভাল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন

বিশ্ব চলচ্চিত্রের জৌলুস নিয়ে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে দশ দিনব্যাপী রেড সি ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঐতিহাসিক আল বালাদ শহরে এই উৎসবের উদ্বোধনী রাত বসে, যেখানে লাল গালিচায় হাঁটলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, উমা থারম্যান, ঐশ্বরিয়া রাইসহ হলিউড ও বলিউড তারকারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৩ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা এই উৎসবের প্রধান লক্ষ্য হলো নতুন প্রতিভা আবিষ্কার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়ানো। আয়োজকরা নিশ্চিত করেছেন, এবার ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী সন্ধ্যায় ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনকে বিশেষ সম্মাননা জানানো হয়। জুরি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজ আহমেদ ও নাওমি হারিস।

উদ্বোধনী ছবি ও বিশেষজ্ঞদের মন্তব্য

উৎসবের উদ্বোধনী রাতে প্রদর্শিত হয় ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’। ছবির প্রধান অভিনেতা আমির এল মাসরি এটিকে পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতির অনুপ্রেরণামূলক প্রতিনিধিত্ব বলে উল্লেখ করেন।

অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি সৌদি আরবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই উৎসব নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

পুরো ফেস্টিভাল জুড়ে ফিচার, ডকুমেন্টারি ও শর্ট ফিল্মসহ নানা ঘরানার সিনেমা প্রদর্শিত হবে। আরব স্পেকট্যাকুলার প্রোগ্রামে থাকছে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’ সহ গুরুত্বপূর্ণ কাজ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar