1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ বাংলাদেরশ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একসঙ্গে এই দুই নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি তার ভাষণে বলেন, “এবারের নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না।” প্রায় ১৩ কোটি ভোটারের জন্য ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। দুটি নির্বাচন একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় বাঁচাতে প্রতিটি কক্ষে দুটি গোপন বুথ রাখা হবে।

তপশিলের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর
  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট

সহযোগিতা চাইল ইসি:

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে। সিইসি গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে মাঠপর্যায়ে বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য ৩০০ জন বিচারক চেয়েছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান সিইসি।

এর আগে বুধবার দুপুরে সিইসি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি এই প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar