1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজের জন্য সুদূরপ্রসারী ১০০ বছরের মহাপরিকল্পনা গৃহিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

কারমাইকেল কলেজের জন্য সুদূরপ্রসারী ১০০ বছরের মহাপরিকল্পনা গৃহিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ জন খবরটি পড়েছেন
কারমাইকেল কলেজের জন্য সুদূরপ্রসারী ১০০ বছরের মহাপরিকল্পনা গৃহিত

| কারমাইকেল কলেজ প্রতিনিধি |

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উত্তরাঞ্চলের অক্সফোর্ডখ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের (CCR) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই রূপ দিতে গ্রহণ করা হয়েছে ১০০ বছরের মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম একটি নান্দনিক, আধুনিক ও সুসংগঠিত ক্যাম্পাস উপহার পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

১৯১৬ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে অপরিকল্পিতভাবে সম্প্রসারণ ঘটলেও সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতন আন্দোলন ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে বিষয়টি নতুন গতি পায়। চলতি বছরের জুন মাসে (২২–২৫ জুন) টানা চার দিনব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করে। সেখানে শিক্ষার্থীরা কলেজের সার্বিক উন্নয়নকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনার দাবি জানান।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের চাওয়া ও শিক্ষকদের সমন্বয়ে প্রণীত হয়েছে এই ১০০ বছরের মহাপরিকল্পনা। পরিকল্পনায় একাডেমিক ভবন, বিজ্ঞান ভবন, গবেষণা সুবিধা, আবাসন ব্যবস্থা, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ কলেজের কোথায় কী স্থাপনা হবে- সবকিছু সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে কলেজের সব উন্নয়নকাজ এই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং পরিকল্পনা প্রণয়নে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এই পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা বলছেন, “যে কাজে সুপরিকল্পনা থাকে, সাফল্য সেখানে অর্ধেক নিশ্চিত হয়ে যায়। সেই প্রজ্ঞা থেকেই ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষা, গবেষণা ও মানবিক উৎকর্ষকে সামনে রেখে গ্রহণ করা হয়েছে সুদূরপ্রসারী ১০০ বছরের

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar