1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষকের মারধর না হার্নিয়ার জটিলতা? মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে যশোরে রহস্য ও উত্তেজনা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শিক্ষকের মারধর না হার্নিয়ার জটিলতা? মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে যশোরে রহস্য ও উত্তেজনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ জন খবরটি পড়েছেন
যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা, শিক্ষক নজরদারিতে
টেলিগ্রাফ বাংলাদেশ ফটো

|নজরুল ইসলাম যশোর প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি এলাকায় ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মৃত শিশুটির নাম তামিম। তাকে মাদ্রাসার শিক্ষকের মারধরের কারণে মারা গেছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত পুলিশে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় একটি পক্ষ বলছে, খেলতে গিয়ে পড়ে আহত হওয়ার পর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর ২ নম্বর কলোনিপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে তামিম (১০) ইছালী রশিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নজরানা বিভাগে পড়াশোনা করত। গত ১৪ ডিসেম্বর রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৫ ডিসেম্বর ভোরে সেখানে তার মৃত্যু হয়।

তামিমের বাবা ইসমাইল হোসেন জানান- গত ১১ ডিসেম্বর বিকেলে খেলতে গিয়ে তার ছেলে পড়ে পায়ে আঘাত পায়। তবে বিষয়টি সে কাউকে জানায়নি। পরে ১৩ ডিসেম্বর মাদ্রাসার শিক্ষক নুরুল আমিন বিষয়টি জানতে চাইলে আঘাতের কথা না বলায় তাকে মারধর করা হয় এমন কথা তিনি শুনেছেন। এর পর থেকে তামিম আরও অসুস্থ হয়ে পড়ে। তিনি আরও জানান, তামিমের দুই বছর আগে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। মাদ্রাসার সুপার মাজাহারুল ইসলাম শিমুল বলেন- খেলতে গিয়ে পড়ে যাওয়ার কারণে তামিম অসুস্থ হয়েছিল। তাকে মারধর করা হয়নি। অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে পাঠানো হয়। পরে তার মৃত্যু হয়। এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা গেছে। ইছালী গ্রামের বাসিন্দা কামরুজ্জামান বলেন, খেলতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনায় দুই দিন পর বিষয়টি জানাজানি হলে শিক্ষক শুধু বকাঝকা করেছিলেন। মারধরের কারণে মৃত্যুর ঘটনা সঠিক নয়।তামিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে সেখানে সাংবাদিকরাও যান।

এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে প্রথমে সুপার সাংবাদিকদের এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সোমবার বিকেলে তামিমের বাবা-মা কোতোয়ালি থানায় গিয়ে পুলিশকে জানান-এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন- তামিমের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিক্ষককে নজরদারিতে রাখা হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar