দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিন শেষে উপজেলা কনফারেন্স রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম,পল্লী উন্নয়নকর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন,জেলা কর্মসংস্থানও জনশক্তি অফিসের প্রতিনিধি মোঃ সাগর,আলী প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক,ব্যাংকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,প্রবাসী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।