1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাহারবিলে উঠানের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

সাহারবিলে উঠানের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন খবরটি পড়েছেন

মোঃ আলমগীর হোসেন রানা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়নে বাড়ির উঠানে মাটি খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে মোঃ নোমান (৬) ও জান্নাতুল ফেরদৌস (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২৫) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ নোমান ওই এলাকার আবদুল মাবুদের ছেলে এবং জান্নাতুল ফেরদৌস একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে প্রতিবেশী।

নিহত শিশু নোমানের দাদা নুরুছ শফা জানান, কয়েকদিন আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি খনন হয়েছিল। এতে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয় এবং বৃষ্টির পানি জমে সেটি ছোট পুকুরের মতো হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে নোমান ও জান্নাতুল ওই গর্তের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ তারা দুজনই পানিভর্তি গর্তে পড়ে যায়।

তিনি আরও জানান, দূর থেকে ঘটনাটি দেখতে পান শিশু জান্নাতুল ফেরদৌসের মা। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক (সোনা মিয়া) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।

দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar