| নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি |
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নওয়াপাড়া মডেল স্কুলের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশিকুজ্জামান, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক শরীফ বিল্লাল হোসেন, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম, নওয়াপাড়া পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়ীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি।