1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে ফুলকুঁড়ি আসরের ক্যালেন্ডার উৎসব অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

পঞ্চগড়ে ফুলকুঁড়ি আসরের ক্যালেন্ডার উৎসব অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন

|ওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পঞ্চগড়ের দর্জিপাড়ায় শাপলাকুঁড়ি আসরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর উদ্যোগে ২০২৬ ইংরেজি সালের ক্যালেন্ডার উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ১২ ঘটিকায় পঞ্চগড়ের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ ক্যালেন্ডার উৎসব অনুষ্ঠিত হয়। আসর কর্মিপরিষদ সদস্য মো. সিফাত-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখা পরিচালক রাদিয়াত ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসর পরিচালক মো. সোহান, সহকারী পরিচালক মাহমুদ হাসান ছানিসহ ফুলকুঁড়ি আসরের কর্মিপরিষদ সদস্যবৃন্দ।
ক্যালেন্ডার উৎসবের শুরুতে আসরের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ (সুপার সিক্স) আয়োজন করা হয়। খেলায় উভয় দল সমান স্কোর করায় ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়। এরপর জেলা শাখা পরিচালক রাদিয়াত ইসলাম ফুলকুঁড়ি আসরের সকল সদস্যকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন শেষে উপস্থিত সকল শিশুকিশোরের হাতে একটি করে ক্যালেন্ডার উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ত্রিশেরও অধিক সদস্যের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। নতুন বছরের ক্যালেন্ডার পেয়ে শিশুকিশোররা ছিল বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

এ সময় বক্তব্যে জেলা শাখা পরিচালক রাদিয়াত ইসলাম বলেন,নতুন বছরের ক্যালেন্ডার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। ফুলকুঁড়ি আসরের পাঁচটি আদর্শ—একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা—ধারণ করে আমাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ফুলকুঁড়ি আসরের মূলমন্ত্র ‘নিজকে গড়ো’। নিজেকে গড়ার মাধ্যমেই আমরা দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারব।

উল্লেখ্য, শিশুকিশোরদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে ফুলকুঁড়ি আসরের এমন উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar