1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা হামলা: ১ জনের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা হামলা: ১ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন
ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা হামলা: ১ জনের মৃত্যু

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে এবং মিডিয়া কর্মীদের নিয়মিত আড্ডাস্থলের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে দাঁড়িয়ে থাকা মানুষের লক্ষ্য করে হঠাৎ একটি বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে নিচে থাকা সিয়াম গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন, সিয়াম একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে কেউ উদ্দেশ্যমূলকভাবে নিচে বোমাটি নিক্ষেপ করেছে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনার পর পুরো মগবাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বর্তমানে অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চালাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar