দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের নিমিত্তে অভিযান পরিচালনা
করেছে ভ্রাম্যান আদালত। অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য দৌলতপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা কালে দৌলতপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে ৪ টি মামলায় মোট ৮০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাস ।