1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে বেগম খালেদা জিয়ার গায়েবি জানাজা সম্পন্ন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে বেগম খালেদা জিয়ার গায়েবি জানাজা সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই জানাজা সম্পন্ন হয়। ​রাঙ্গামাটি কলেজ গেট এলাকার সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত এই জানাজা নামাজে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজায় নেতৃত্ব দেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু মিয়া।


​জানাজায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, রাঙ্গামাটি জেলা যুবদলের সহ-সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সম্পাদক কামাল হোসেন, খাদেমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বিএনপি ৯ নং ওয়ার্ড, আশরাফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রাঙ্গামাটি জেলা ছাত্রদল,পৌর শ্রমিক দলের সহ-সভাপতি ইদ্রিস হাওলাদার,মোঃ নুরু নবী জেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ন আহবায়ক ​ মোঃ কাজেমুল হাসান, জেলা সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক কমিটির সদস্য, শিপন যুবনেতা, ও জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ২০০ থেকে ২৫০ জন সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন।

জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।​এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা এই কর্মসূচি পালন করেছি এবং বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জানাজা উপলক্ষে কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয় ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar