1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৫তম প্রয়াণ দিবসে আজীবন সংগ্রামী কমরেড মণি সিংহকে স্মরণ, তার চেতনা বাস্তবায়নের আহ্বান - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

৩৫তম প্রয়াণ দিবসে আজীবন সংগ্রামী কমরেড মণি সিংহকে স্মরণ, তার চেতনা বাস্তবায়নের আহ্বান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসের শুরুতে টংক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কমরেড মণি সিংহের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও মণি সিংহের সন্তান ডা. দিবালোক সিংহ।

এতে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাইয়েবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেলা উদযাপন কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল-মামুন মুকুল, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, উদীচী উপজেলা সংসদের সভাপতি শামছুল আলম খান, কমরেড মণি সিংহ ট্রাষ্টি বোর্ডের সদস্য ডাঃ সাকি খন্দকার, মেলা উদযাপন কমিটির সদস্য শফিউল আলম স্বপন,কবি বিদ্যুৎ সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তারা কমরেড মণি সিংহের চেতনা বাস্তবায়নের কথা বলেন। এছাড়া নতুন প্রজন্মকে তার আদর্শ ধারণের আহ্বান জানান অতিথিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar