1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে ‘মার্গ’ এর উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে ‘মার্গ’ এর উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি।

রাঙ্গামাটি সদর উপজেলার উলুছড়া গ্রামে ধর্মীয় ও মানবিক সংগঠন ‘মার্গ’ (Marga)-এর উদ্যোগে ফদাংতং বৌদ্ধ শিশু সদন ও স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) উলুছড়া ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ইভেন্টটি সম্পন্ন হয়।​সকালে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশু সদনের ৫০ জন অনাথ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং উলুছড়া গ্রামের ৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ধর্মীয় রীতি অনুযায়ী অষ্টপরিষ্কার দান ও সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন ক্ষান্তিপাল শ্রামন। স্বাগত বক্তব্যে অর্ক বড়ুয়া সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। মার্গ-এর প্রতিষ্ঠাতা অনি বড়ুয়া সংগঠনের পরিচয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, “মার্গ সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে যেতে বদ্ধপরিকর।​অনুষ্ঠানের সফলতা কামনায় বক্তব্য রাখেন নন্দিতা বড়ুয়া এবং পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দেবাশীষ কুমার বড়ুয়া। সমাপনী বক্তব্যে ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের সভাপতি আনন্দ মোহন কার্বারী মার্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দুর্গম এলাকার শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শাওন বড়ুয়া। অনুষ্ঠানের শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মার্গ-এর সদস্যরা শিশুদের সাথে সময় কাটান ও আনন্দ বিনিময় করেন।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও দেশের পিছিয়ে পড়া জনপদগুলোতে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar