1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতকানিয়া সদরে আদালত কার্যক্রম শুরু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

সাতকানিয়া সদরে আদালত কার্যক্রম শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিচার সেবাকে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ দুটি আদালত স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম জেলা সদর হতে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এ প্রজ্ঞাপনটি বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। এতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের V নং আইন) এর ১১ ধারার উপধারা (২ক) অনুযায়ী সরকার প্রদত্ত ক্ষমতাবলে এই আদালত স্থানান্তরের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলা সদরে এতদিন অবস্থিত উল্লিখিত দুটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জানানো হয়, এই প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।
এ সিদ্ধান্তকে স্থানীয় জনগণ ও আইনজীবী মহল অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার বিচারপ্রার্থীদের জেলা সদরে গিয়ে মামলা পরিচালনায় সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতে হতো। আদালত উপজেলা সদরে স্থানান্তরের ফলে বিচার প্রক্রিয়া সহজতর হবে, মামলার গতি বাড়বে এবং সাধারণ মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের পথে এই পদক্ষেপকে একটি যুগোপযোগী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar