1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এনজিও'র নামে অর্থ আদায়ের অভিযোগে শ্যামনগরে দুই প্রতারক আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে শ্যামনগরে দুই প্রতারক আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে এনজিও’র নামে অর্থ আদায়ের অভিযোগে অনিমেষ সরকার (৩০) ও ফরহাদ হোসেন (২৯) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামনগর থানা উপ-পরিদর্শক আনজির হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

আটকৃতরা হচ্ছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাড়িয়ালা থানাঘাটা সাবদালপুর গ্রামের বিষ্টুপদ সরকার ও শরিফুল সরদারের ছেলে।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার শাসছুজ্জাহান কনক গ্রাম পুলিশের সহায়তায় উপজেলার ঈশ্বরীপুর থেকে আটকের পর তাদের দু’জনকে সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এসময় তার নিকট থেকে ‘এ্যাসেম্বলী অফ গড চার্চ (এজি)’ নাম অংকিত একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফরহাদ হাসেনসহ কয়েকজন ব্যক্তি এনজিও কর্মী পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষ থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে অর্থ আদায় করছিলেন। কম্বলসহ নানা ধরনের উপকরণ সহায়তা দেয়ার নামে তারা পূর্ণ বয়স্ক ব্যক্তির জন্য মাথাপিছু একশ ২০ টাকা এবং শিশুদের জন্য ৫০ টাকা হারে উত্তোলন করছিলেন।

বিষয়টি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি গাজী আল ইমরানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের নিজ কার্যালয়ে ডাকেন। একপর্যায়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য তার নিকট পাঠানোর পর ফরহাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এসময় খবর পেয়ে ওসি (তদন্ত) পেয়ার উদ্দীনের মাধ্যমে পুলিশ অনিমেষ ও ফরহাদকে গ্রেপ্তার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar