1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় অস্ত্র মজুদের অভিযোগে তৌহিদের বাড়িতে হানা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় অস্ত্র মজুদের অভিযোগে তৌহিদের বাড়িতে হানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে তৌহিদ গ্রুপের তৌহিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী কালিনগর এলাকায় বাহিনীর সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ১টি এলজি, ৩টি কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসী তৌহিদ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ।

এলাকাবাসী জানায়, চিহ্নিত এই সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উদ্ধারকৃত অস্ত্র লোহাগাড়া থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। যৌথবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করলেও অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar