কুষ্টিয়া প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের দশম সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল ষ্টার নিউজ ও ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
জানাজার নামাজের ইমামতি করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আজগর আলী। এসময় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম শফিউল্লাহ শেখ বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার ছিলেন। তিনি ২০০৬ সালে অবসরে যান। শফিউল্লাহ শেখ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
মরহুম শফিউল্লাহ শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত খেদের আলী শেখের ছেলে।