1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি,শুক্রবার জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।​ দুপুর দেড়টার দিকে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি বনরূপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী এলাকার পেট্রোল পাম্প চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ হাদির স্মরণে এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন অকুতোভয় বিপ্লবী। তাঁর সাহসী ভূমিকা জুলাই বিপ্লবকে বেগবান করেছিল। এমন একজন যোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং এটি দেশের ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত।
​অবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে রাঙামাটিসহ সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকা জুড়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সংহতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar