নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১টি রিভারবল, ০৬ রাউন্ড গুলি, ৩,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫০ পিস ভারতীয় উইংক্যারেক্স কফ্ সিরাপ উদ্ধার করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগর রাত আড়াইটার সময় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কৈখালী ইউনিয়নের কৈখালী সুইজগেট সংলগ্ন বেড়িবাঁধ ওপর থেকে পরিত্যক্ত অবস্থা একটি ব্যাগের মধ্য থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবিতে কর্মরত হাবিঃ শাহাবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল নীলডুমুর আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভারবল যার মূল্য ৬০ হাজার টাকা, ০৬ রাউন্ড গুলি যার মূল্য ১হাজার দুই শত টাকা, ৩,৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট যার মূল্য ১০লক্ষ ৫০ হাজার, ৫০ পিস ভারতীয় উইন কেরক্স সিরাপ ২০ হাজার টাকা। উদ্ধার মালামালের সিজার মূল্য ১১লক্ষ ৩১ হাজার ২শত টাকা।
বিজিবির পক্ষ্য থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলি শ্যামনগর থানায় ও মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে বলে জানান।
শ্যামনগর থানার অফিস ইনচার্জ খালেদুর রহমান বলেন, ২৫শে জানুয়ারি রবিবার বিজিবি সদস্যরা অস্ত্র-গুলি থানায় জমা দিয়েছেন।