1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

রাঙামাটি জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৩০ জানুয়ারি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফিয়া নাজমিন,সভানেত্রী,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),রাঙামাটি পার্বত্য জেলা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,“পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ ও কার্যকর রাখতে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে সবল করার পাশাপাশি মানসিক চাপ মোকাবিলায় সহায়তা করে এবং পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা জাগ্রত করে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করে। ”টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশ অফিস দল পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar