1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যশোরের বাঘারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী গ্রেনেড ও তিনটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার দড়িআগ্রা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের আগেই সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে দড়িআগ্রা গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে হানা দেয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই অভিযানে ওই ঘর থেকে ১০টি গ্রেনেড ছাড়াও যুক্তরাষ্ট্রে তৈরি তিনটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো সম্ভব ছিল।

আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার মূল হোতা হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান একজন পেশাদার অপরাধী এবং তাঁর বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তবে অভিযানের সময় তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি।

সামনে জাতীয় নির্বাচন থাকায় অবৈধ অস্ত্রের এই মজুদকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। যৌথ বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশ্যে এসব শক্তিশালী গ্রেনেড সংগ্রহ করা হয়েছিল। পলাতক রায়হান মোল্লা ও তাঁর সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar