1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার দশালিয়া গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনর মোল্লা (৪৪), একই গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও ৪নং কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসিএফ এর নেতৃত্বে বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত নৌকাসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, নির্দিষ্ট মৌসুম ও অনুমতি ব্যতীত সুন্দরবনে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar