1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চন্দ্রঘোনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

চন্দ্রঘোনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম. সাকের আহমেদ-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে এসআই মোজাম্মেল হক ও এসআই খুরশিদ আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

​গ্রেফতারকৃত আসামির নাম কমল সরকার (৫৫)। তিনি চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের নারান গিরি এলাকার সুকুমার সরকারের ছেলে। তার বিরুদ্ধে জিআর মামলায় ১০ বছরের কারাদণ্ডসহ একাধিক সাধারণ জিআর ওয়ারেন্ট ছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।​

চন্দ্রঘোনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।​

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar