1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: নারীসহ গ্রেফতার ১৮ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: নারীসহ গ্রেফতার ১৮

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: নারীসহ গ্রেফতার ১৮

টেলিগ্রাফ রিপোর্ট | রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডিএমপি জানায়, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুরের পল্লবী থানায়, যেখানে মোট ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় ৩ জন করে এবং গুলশান, তুরাগ, উত্তরা পশ্চিম ও ক্যান্টনমেন্ট থানায় একজন করে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সিজুকা (১৯), ময়না বেগম (৩৫) ও রুপা আক্তার (২৮) নামে তিন নারীসহ মোট ১৮ জন রয়েছেন। অন্যান্যরা হলেন—মো. সাদ্দাম হোসেন, মো. আব্বাস আলী, মো. সুজন, শাহ আলম, সালাউদ্দিন, হুমায়ন আহম্মেদ তুষার, মো. মোস্তাকিম, দিল্লু, মো. মিঠু, মো. সাইদ হোসেন ওরফে বল্টু, শামীম ওরফে কালু, মো. আলী আজম, মো. আলী হোসেন ও মোহাম্মদ আলমগীর।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের ইতিমধ্যে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর কার্যক্রম চলমান থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar