1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটির ২৯৯ আসনে ধানের শীষের পক্ষে পৌর শ্রমিক দলের গণসংযোগ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির ২৯৯ আসনে ধানের শীষের পক্ষে পৌর শ্রমিক দলের গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি | আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির ২৯৯নং সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা তুঙ্গে উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সিনিয়র জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে রাঙামাটি পৌর শ্রমিক দল।​ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের প্রচারপত্র তুলে দিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গণসংযোগকালে শ্রমিক দল নেতারা ভোটারদের সামনে প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বর্ণাঢ্য কর্মজীবন যোগ্যতা ও সততা ও রাজনৈতিক প্রজ্ঞা তুলে ধরেন। তারা বলেন, দীপেন দেওয়ান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বিচার বিভাগে দীর্ঘ সময় সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে পাহাড়ি-বাঙালি সকল মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।​নেতাকর্মীরা ভোটারদের আশ্বস্ত করেন যে, রাঙ্গামাটির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একজন অভিজ্ঞ ও ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিকল্প নেই।

পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল মজুমদার, বাচ্চু, সাধারণ সম্পাদক সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব, দপ্তর সম্পাদক নিজাম হাওলাদার ও প্রচার সম্পাদক আনোয়ার।​এছাড়া আরও অংশ নেন সদর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নিজাম আকন, সহ-সভাপতি আফজাল, মোহাম্মদ মোস্তফা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকবর এবং সহ-সংগঠনিক সম্পাদক কামাল।

এসময় পৌরসভা ও সদর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিলে মিছিলে এলাকা মুখর করে তোলেন।গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে বিলিকৃত লিফলেটে রাঙামাটির সুষম উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিচার বিভাগে কাজের অভিজ্ঞতায় ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। শ্রমিক দল নেতারা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar