1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ত্রিদেশীয় সিরিজ'শর্তে বয়কটের হুমকি থেকে পিছু হটছে পাকিস্তান? - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

‘ত্রিদেশীয় সিরিজ’শর্তে বয়কটের হুমকি থেকে পিছু হটছে পাকিস্তান?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ জন খবরটি পড়েছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসতে পারে পাকিস্তান। দীর্ঘ টালবাহানার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির মধ্যে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লাহোরে অনুষ্ঠিত আইসিসি, পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ত্রিপক্ষীয় বৈঠকের পর এই ইতিবাচক মোড় এসেছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ জানিয়েছে, বৈঠকের বিস্তারিত এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে খুব দ্রুতই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

সূত্রমতে, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে নামার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভারতের সাথে পুনরায় দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে ভারতসহ একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও তুলেছে। এই প্রস্তাবগুলো গুরুত্বের সাথে আলোচনার টেবিলে রাখা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুপ্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে এক সপ্তাহেরও কম সময় থাকায় এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সমর্থক, সম্প্রচারকারী সংস্থা এবং অন্যান্য অংশীজনদের প্রস্তুতির জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মুহূর্তে সিদ্ধান্তে আরও দেরি করা দুই দেশের ক্রিকেটের জন্যই ‘আত্মঘাতী’ হতে পারে।

রাজনৈতিক টানাপোড়েনে গত কয়েক বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও বিশ্বমঞ্চে দুই দেশের লড়াই সবসময়ই উত্তাপ ছড়িয়েছে। এবারও মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের এই কূটনৈতিক যুদ্ধ ক্রিকেটপ্রেমীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar