1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় ৫ ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় ৫ ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের দেয়া আগুনে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার মধ্যরাতে পরিকল্পিতভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো- নেত্রকোণা সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের বুথ কক্ষে থাকা কয়েকটি বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট আগুনে পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতা ও সচেতনতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভোটকেন্দ্রগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া ও গন্ধ টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও প্রাথমিক তদন্ত শুরু করে।

মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় ক্ষতিগ্রস্ত বুথগুলো পরিদর্শন, আলামত সংগ্রহ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলোর কয়েকটি বুথ পুরাতন ভবনে অবস্থিত ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জানালা দিয়ে প্রায় একই কায়দায় আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনাগুলো গভীর রাতে সংঘটিত হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীর মাধ্যমে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ধরনের নাশকতা চালানো হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar