1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চরমোনাই পীরের বাসভবনে তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চরমোনাই পীরের বাসভবনে তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় তারেক রহমান রাজধানীর সিদ্ধেশ্বরীতে চরমোনাই পীরের বাসভবনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

নির্বাচন-পরবর্তী এই সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের সরকার পরিচালনা ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্ষমতা গ্রহণের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বাড়াতে তারেক রহমান গত দুদিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন। এর আগে রবিবার সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি নেতৃত্বাধীন জোট এখন সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই দিন বিকেলে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শপথের ঠিক আগে চরমোনাই পীরের সঙ্গে এই সাক্ষাৎ দেশের ইসলামপন্থি দলগুলোর সঙ্গে বিএনপির সখ্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গড়ার একটি ইঙ্গিত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar