1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জনসমুদ্রে পরিণত কেন্দ্রীয় মিনার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জনসমুদ্রে পরিণত কেন্দ্রীয় মিনার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ জন খবরটি পড়েছেন

বাঙালির শোক ও গৌরবের অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর ঠিক পরেই রাত ১২টা ৮ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পর তিনি বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা। এসময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ভোর হতেই শহীদ মিনার প্রাঙ্গণ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পদচারণায় মুখর হয়ে ওঠে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-অধিকার পরিষদ, এবি পার্টি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের মতো সংগঠনগুলো শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া জুলাই ঐক্য ও জুলাই মঞ্চের মতো নতুন প্ল্যাটফর্মগুলোর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেন। হাতে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের আবেগ ও ভালোবাসা উজাড় করে দেন শহীদদের প্রতি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ১৯৫২ সালের এই আত্মত্যাগ আজ কেবল বাঙালির নয়, বিশ্বজুড়ে মাতৃভাষা রক্ষার প্রেরণা হিসেবে পালিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar