সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩টায় সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সভায় অংশ নেন।
সভায় ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক আলোচনায় সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।