ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এই বিশেষ কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত বিরতিতে নগদ অর্থ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। বিশেষ বিষয় হলো, সহায়তার এই অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের এই উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, খুব দ্রুতই পরীক্ষামূলক বা পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
কীভাবে কাজ করবে এই কার্ড? সরকারি পরিকল্পনা অনুযায়ী, একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি সুবিধাভোগী পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। শুরুতে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হলেও, পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় সারা দেশে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে। প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদনের জন্য প্রস্তুতি যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে সম্ভাব্য আবেদনকারীদের তিনটি প্রয়োজনীয় কাগজপত্র আগাম সংগ্রহে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো:
আবেদন করবেন যেভাবে পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর সাধারণ মানুষ তাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া মানুষের ভোগান্তি কমাতে এবং ঘরে বসে দ্রুত আবেদনের সুযোগ দিতে একটি অনলাইন পোর্টাল চালুরও প্রস্তুতি নিচ্ছে সরকার।
মূলত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।