1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৮ বছরের অপেক্ষার স্মৃতি টেনে নতুন স্বপ্ন দেখালেন মালিঙ্গা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

১৮ বছরের অপেক্ষার স্মৃতি টেনে নতুন স্বপ্ন দেখালেন মালিঙ্গা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ জন খবরটি পড়েছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর শ্রীলংকা ক্রিকেট দলে হতাশা ছড়িয়ে পড়েছে। এমন পারফরম্যান্সে দেশটির সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও ধৈর্য ধরে জাতীয় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লাসিথ মালিঙ্গা অতীতের সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। এরপর বিভিন্ন টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় এবং চারটি বিশ্বকাপ ফাইনালে হারের অভিজ্ঞতাও ছিল।

মালিঙ্গা লেখেন, “প্রকৃত সমর্থকরা কখনও দলকে ছেড়ে যায়নি।” তার মতে, সমর্থকদের অবিচল বিশ্বাস ও সমর্থনই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে—ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য অর্জন সম্ভব। সর্বশেষ বিশ্বকাপ জয়ের ১২ বছর পেরিয়ে গেলেও আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মালিঙ্গা আরও বলেন, অসংখ্য জ্ঞানী ও নিবেদিতপ্রাণ সমর্থক দলের সঙ্গে আছেন এবং পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar