1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলমাকান্দায় জমে উঠেছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

কলমাকান্দায় জমে উঠেছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পাহাড়ের কোলঘেঁষা লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে জমে উঠেছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’।

হাজং সম্প্রদায়ের দোলপূজাকে কেন্দ্র করে দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, যুগ যুগ ধরে হাজং সম্প্রদায়ের মানুষ এই পূজার আয়োজন করে আসছেন। সময়ের ধারায় ছোট পরিসরের ধর্মীয় আয়োজনটি আজ একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের স্মৃতি, বিশ্বাস ও আনন্দের নানা গল্প। এটি এখন কেবল একটি মেলা নয়, বরং এই অঞ্চলের এক জীবন্ত ইতিহাস।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (৪ মার্চ) থেকে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত তিন দিনব্যাপী চলবে মূল মেলা।

এই মেলা ঘিরে রঙিন আলোকসজ্জা এবং কাপড়ের নান্দনিক সাজসজ্জায় পুরো এলাকা নতুন প্রাণ ফিরে পেয়েছে। মেলা প্রাঙ্গণে ইতোমধ্যেই রকমারি দোকানপাট নিয়ে বসেছেন দোকানিরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- বাঁশ ও কাঠের তৈরি দৃষ্টিনন্দন গ্রামীণ আসবাবপত্র। নানা ধরনের লোকজ শিল্পকর্ম ও রঙিন তৈজসপত্র। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও খেলনার দোকান ও সব গ্রামীণ খাবারের পসরা।

ময়মনসিংহ থেকে মেলায় আগত দর্শনার্থী দিলোয়ার হোসেন বলেন, পাহাড় ও সবুজ প্রকৃতির অপূর্ব সমন্বয় দর্শনার্থীদের মুগ্ধ করছে। মেলার প্রাঙ্গণ থেকে দূরে ভারতের মেঘালয় পাহাড়ের নয়নাভিরাম দৃশ্যও উপভোগ করা যায়।

কলমাকান্দা সদরের বাসিন্দা শেখ শামীম বলেন, এ মেলা এখন আর শুধু চেংগ্নী গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। নেত্রকোণা, সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে সবান্ধবে ছুটে আসছেন দর্শনার্থীরা। কারও কাছে এটি ধর্মীয় অনুভূতির স্থান, কারও কাছে প্রকৃতি উপভোগের সুযোগ, আবার কারও কাছে গ্রামীণ মেলার হারিয়ে যাওয়া আনন্দের স্মৃতি রোমন্থন।

মেলা উদযাপন কমিটির সভাপতি প্রণব হাজং বলেন, দোলপূজা উপলক্ষে প্রতিবছর আয়োজিত এ মেলা এবার ১৮১তম বছরে পদার্পণ করেছে। দূরদূরান্ত থেকে আসা মানুষের নিরাপত্তা ও মেলার সুষ্ঠু আয়োজন নিশ্চিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar