1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যাকাত ব্যবস্থাপনায় ১০ বছরেই দারিদ্র্য দূর করা সম্ভব-প্রধানমন্ত্রী তারেক রহমান - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

যাকাত ব্যবস্থাপনায় ১০ বছরেই দারিদ্র্য দূর করা সম্ভব-প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে বিদ্যমান যাকাত ব্যবস্থাকে সুসংগঠিত ও পরিকল্পিত রূপ দিতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, সঠিক পদ্ধতিতে যাকাত বণ্টন করা হলে বাংলাদেশকে ইসলামী বিশ্বে দারিদ্র্য বিমোচনের একটি ‘মডেল’ হিসেবে উপস্থাপন করা সম্ভব।

শনিবার (৭ মার্চ) পবিত্র রমজান মাসের ১৭তম দিনে রাজধানীর যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবারের মধ্যে দরিদ্রদের চিহ্নিত করে যদি প্রতি বছর ৫ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হয়, তবে ওই পরিবারগুলো দ্রুত স্বাবলম্বী হবে। তার মতে, এর ফলে পরের বছর ওই পরিবারগুলোকে আর যাকাত নেওয়ার প্রয়োজন পড়বে না।

যাকাতের আর্থিক পরিমাণের একটি ধারণা দিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি যাকাত সংগৃহীত হয়। কিন্তু সুসংগঠিত বণ্টনের অভাবে বিত্তবানদের যাকাত আদায় হলেও তা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই সংকট নিরসনে তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকা যাকাত বোর্ডকে আলেম-ওলামা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্গঠন করার প্রস্তাব দেন।

বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আলেমদের ভূমিকা সবথেকে বেশি উল্লেখ করে তিনি তাদের এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি এতিম শিশুদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি’ হিসেবে অভিহিত করে বলেন, তাদের অধিকার আদায়ের প্রতি মুমিন মুসলমানদের কঠোর নির্দেশনা রয়েছে।

এদিকে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অসাধু উপায়ে দাম বাড়িয়ে মানুষের কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি কড়া আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান সংযম ও মানবিকতার মাস, মানুষের দুর্ভোগের কারণ হওয়া এই মাসের শিক্ষার পরিপন্থী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar