1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, বিডি টেলিগ্রাফ ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বার বার হোঁচট খেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তিনি বলেন, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করতে পারলে না বাংলাদেশের যে গণতন্ত্র বারবার চলমান থাকছে, ভবিষ্যতে সেই গণতন্ত্র চলমান হওয়ার সম্ভাবনা থাকবে না।

শনিবার (১৪ মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে নেত্রকোণা সাংবাদিক ফোরাম,ঢাকা এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৬৮৮ সালে গোল্ডেন রেভোলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ভয়েস টাইম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিল। তারপর থেকে যে সমস্ত দেশ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করছেন সেই অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা এক্সারসাইজ করে সেই এক্সারসাইজটা যে দেশে যত স্মুথ হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি ফ্যাসিবাদী দেখেছি; এখন একটা যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি যদি মহান জাতীয় সংসদে সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চা কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোন দেশের উন্নয়ন কখনোই হয় না। যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘রোল অফ ল’ অর্থ্যাৎ আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে সেই সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হয়েছে।

নেত্রকোণা সাংবাদিক ফোরাম,ঢাকা’র সভাপতি রফিক মুহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক শামীমুর রহমান, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, এজমল হোসেন পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলম সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar